• Home
  • About
  • Contact
    • Category
    • Category
    • Category
  • Shop
  • Advertise
facebook twitter instagram pinterest bloglovin Email

জানতে হবে

জ্ঞান আহরণ, সঠিক সিদ্ধান্ত, সুন্দর জীবন

The way to remove blood stains from clothes1


কাপড়ে কিছু কিছু দাগ লাগলে সহজেই ধুয়ে তুলে ফেলা যায়। কিন্তু কিছু দাগ আছে যেগুলো সহজেই উঠে না তেমনি হচ্ছে রক্তের দাগ। অনেক কেমিক্যাল দিয়ে কিংবা লন্ড্রির দোকানে দিয়েও পুরোপুরি রক্তের দাম উঠানো সম্ভব হয় না। তবে রান্না ঘরের কিছু উপাদান রয়েছে যা বাড়িতে বসে সহজেই রক্তের দাগ উঠানো সম্ভব হবে।

ভিনেগার
কাপড়ে রক্তের দাগ বসে যাবার আগেই তা ধুয়ে ফেলা ভালো। এক্ষেত্রে একটি পাত্রে কাপড়টি রেখে তার ওপরে সাদা ভিনেগার ঢেলে দিন। পানির সঙ্গে মেশাবেন না। এরপর ৫-১০ মিনিট রেখে দিন। এরপর কাপড়টা ধুয়ে ফেলুন, প্রয়োজন মনে হলে আবারও ভিনেগারে ভিজিয়ে রাখুন একদফা। ভিনেগারে থাকা এসিড কাপড় থেকে দাগ তুলে ফেলতে সাহায্য করে।

কোকা কোলা
অনেক সময় বাড়ির বাইরে কোনো দুর্ঘটনায় হাত-পা ছড়ে গেলো, কাপড়ে পড়ল রক্তের দাগ। তখন ভিনেগার পাবেন কোথায়? কোনো একটি দোকান থেকে কোকাকোলা বা পেপসি কিনে তা দিয়ে ধুয়ে ফেলুন দাগ লাগা কাপড়। কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারলে আরও ভালো। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কর্নফ্লাওয়ার
কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চের সঙ্গে অল্প করে ঠাণ্ডা পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। কাপড়ের দাগ লাগা অংশে ঘষে ঘষে পেস্ট লাগিয়ে নিন। এরপর কাপড়টাকে রোদে শুকিয়ে নিন। পেস্ট শুকিয়ে গেলে ব্রাশ দিয়ে ঝেড়ে নিন। দেখবেন কর্ন ফ্লাওয়ারের গুঁড়োর সাথে কাপড়ের দাগটাও চলে  গেছে।

ট্যালকম পাউডার
গরমকালে সবার বাড়িতে ট্যালকম পাউডারের একটা কৌটা থাকে। কর্নফ্লাওয়ারের মতই কাজ করে ট্যালকম পাউডার। একে পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং কাপড়ে লাগিয়ে নিন। শুকিয়ে যাবার পর পাউডার ঝেড়ে ফেলুন।

লবণপানি
ঠাণ্ডা পানির সঙ্গে লবণ মিশিয়ে তাতে ভিজিয়ে রাখুন রক্তের দাগ লাগা কাপড়টি। ৩-৪ ঘণ্টা পর সাধারণ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন উঠে যাবে।
Share
Tweet
Pin
Share
No Comments

মাছে-ভাতে বাঙালি। তাই পাতে মাছ না হলে কি চলে। তবে এখন বাজারে টাটকা মাচ তেমন একটা পাওয়া যায় না। কারণ মাছে মিছে গেছে ফরমালিন। বেশ কয়েকদিনের পুরনো মাছও টাটকা বলে চালাতে মেশানো হচ্ছে রাসায়নিক।

আসুন জেনে নেই ফরমালিনমুক্ত মাছ চিনবেন যেভাবে

কানকোর রং

মাছ কেমন, টাটকা তো? এ প্রশ্ন করলেই ব্যাপারিরা মাছের কানকো তুলে বলেন, দেখুন না একেবারে লাল। টাটকা না হয়ে যায় না। তা দেখে অনেকে বিশ্বাসও করে ফেলেন। কিন্তু যা দেখা যায়, তার সবটা সত্যি নয়। যদি কানকোর রং লালচে মেরুন হয় তবে মাছ টাটকা। আর যদি তা কালচে মেরুন নয়, তবে বুঝতে হবে মাছ বাসি, ভিতরে ভিতরে পচন ধরেছে। তবে ফরমালিনের সাহায্যে কানকোর রং একই রকম করে রাখা যায়। তাই কানকো দেখালেই লাল রংয়ের মোহে ভুলবেন না।

পাখনা ও লেজ

অনেক ব্যাপারিই শুধু মাছের শরীরের উপরই নজর দেন। সেখানেই ফরমালিন দ্রবণ দেন কিংবা বরফ দেন। কিন্তু পাখনা বা লেজের দিকে নজর দেন না। যদি দেখেন সেগুলো কোঁচকানো, কুঁকড়ে গিয়েছে তবে বুঝতে হবে মাছটা বাসি। তবে পাখনা দেখে অনেক সময় বোঝা যায় না। সেগুলো এমনিতেই কোঁকড়ানো থাকে। তাছাড়া মাছবিক্রেতারা তা কেটেও রাখেন। তবে গোটা মাছ বা বড় মাছ কেনার সময় এই লক্ষণ দেখে অবশ্যই ভাল-মন্দ বুঝতে পারবেন।

চোখ

চোখ দেখে টাটকা মাছ চেনা সব থেকে ভাল। যদি মাছ ভাল থাকে তবে চোখ পরিষ্কার থাকবে। মাছ টাটকা না হলে চোখ ঘোলাটে হয়ে উঠবে।

মাছের প্রকৃতি

মাছ হাতে নিয়ে চাপ দিয়ে দেখুন। সাধারণ তাপমাত্রায় মাছে চাপ দিলে, তা হাতে নরম ঠেকবে না। কোনও জিনিসে চাপ দিলে যেমন তার উলটো প্রতিক্রিয়া থাকে এক্ষেত্রেও তা হবে। আর যদি দেখেন পুরো জিনিসটা রাবারের মতো লাগছে, তবে বুঝবেন অবশ্যই মাছে ফরমালিন মেশানো আছে। রাসায়নিক দিয়েই সংরক্ষণ করা হয়েছে।

মাছের গন্ধ

টাটকা মাছে কিন্তু টিপিক্যাল মেছো গন্ধ থাকে না। এই গন্ধটা আসে যখন মাছে একটু পচন ধরে অর্থাৎ বাসি মাছে। অবশ্য ফরমালিন মেশানো থাকলে গন্ধে কোনও ফারাক পাওয়া যাবে না। সেক্ষেত্রে চেনার উপায়? এখানে আপনাকে সাহায্য করবে মাছি। রাসায়নিক মেশানো মাছে বিশেষ মাছি বসে না। সাধারণ মাছেই মাছি বসবে। তবে তারা অবশ্য টাটকা-বাসি তফাত করে না। কিন্তু নিশ্চিত হতে পারবেন যে, মাছি বসছে মানে সাধারণত কোনও রাসায়নিক মেশানো নেই।
Share
Tweet
Pin
Share
No Comments
Older Posts

About me

About Me

Aenean sollicitudin, lorem quis bibendum auctor, nisi elit conseat ipsum, nec sagittis sem nibh id elit. Duis sed odio sit amei.

Follow Us

  • facebook
  • twitter
  • instagram
  • Google+
  • pinterest
  • youtube

Categories

recent posts

Sponsor

Facebook

Blog Archive

  • অক্টোবর 2019 (1)
  • আগস্ট 2018 (16)
  • জুলাই 2018 (5)

Created with by ThemeXpose